রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত ২

মারুফ বাবু, মোংলা প্রতিনিধিঃ
মোংলা-খুলনা মহাসড়কের তেতুলিয়া ব্রিজের কাছে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় মোটরসাইকেল আরোহীকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) দুপুর প্রায় দেড়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, খুলনা-মোংলা মহাসড়কের তেতুলিয়া ব্রীজের কাছে একটি যাত্রীবাহী বাস ও বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
খবর পেয়ে রামপাল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। মোটরসাইকেল আরোহীকে গুরুতর অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
জনপ্রিয়

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে চী‌না রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মোংলা-খুলনা মহাসড়কে সংঘর্ষে নিহত ২

প্রকাশের সময় : ০৭:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫