রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬, ৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে এনসিপির আনন্দ মিছিল ও সমাবেশ

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫
  • ২৫
যশোর অফিস
নির্বাচন কমিশনের নিবন্ধন ও ‘শাপলা কলি’ প্রতীক পাওয়ায় যশোরে আনন্দ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার বিকেলে শহরের মুনশি মেহেরুল্লাহ (টাউন হল মাঠ) ময়দান থেকে আনন্দ মিছিলটি বের হয়ে দড়াটানা, চিত্রা মোড় ও চৌরাস্তা প্রদক্ষিণ করে প্রেসক্লাব যশোরের সামনে গিয়ে শেষ হয়।
চৌরাস্তা মোড়ে সংক্ষিপ্ত পথসভায় বক্তারা বলেন, “জুলাই গণ-অভ্যুত্থানের কারণেই আজ রাষ্ট্রে গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা সৃষ্টি হয়েছে। এই আন্দোলনে ছাত্র-জনতা জীবন না দিলে গুম, খুন, লুণ্ঠন, দুর্নীতি ও হাসিনার ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটতো না।” বক্তারা অভিযোগ করেন, জুলাই সনদের আইনি ভিত্তি নিয়ে বর্তমানে জটিলতা সৃষ্টি করা হচ্ছে, যা গণতন্ত্রের জন্য উদ্বেগজনক।
তারা আরো বলেন, “জুলাই সনদে সুপারিশকৃত রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন না হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে। হাসিনার রেখে যাওয়া রাষ্ট্র কাঠামো বহাল থাকলে নতুন ফ্যাসিস্ট জন্ম নেবে। তাই আসন্ন জাতীয় নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে।”
সমাবেশে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল, যশোর জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক মনিরুজ্জামান আজাদ ও সদস্য সালমান হাসান রাজিব।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা সমন্বয় কমিটির সদস্য মাসুম বিল্লাহ, আসমা ইসলাম, সংগঠক আব্দুল মতিন, আসাদুজ্জামান বাবুল, মিজানুর রহমান, জেলা যুবশক্তির যুগ্ম সদস্য সচিব ইবনে সাদ, রূপম আহসান অর্নব, সায়মা সিদ্দিকা, তাহসিন তাইওয়ান, মুখ্য সংগঠক সোহানুর রহমান, সংগঠক আল শিহাদ প্রিয়সহ জেলা ছাত্রশক্তির নেতৃবৃন্দ।
জনপ্রিয়

যবিপ্রবিতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে পালন

যশোরে এনসিপির আনন্দ মিছিল ও সমাবেশ

প্রকাশের সময় : ০৮:২৪:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ নভেম্বর ২০২৫