বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
যশোর

মণিরামপুরে পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার

যশোর প্রতিনিধি 
যশোরের মণিরামপুর উপজেলার কাশিমনগর ইউনিয়নের সিরালী মদনপুর গ্রামে পরিত্যক্ত একটি দোকানঘরের পাশ থেকে ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার দুপুর আড়াইটার দিকে স্থানীয় ইন্টারনেট ব্যবসায়ী শাকিল হোসেন কাজ করার সময় বাবুর মোড় এলাকার ইন্তাজের পরিত্যক্ত দোকানের বাইরে কাঠের নিচে গুলির খোসাগুলো দেখতে পান। তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য শফিয়ার রহমানকে জানান। পরে তিনি থানায় খবর দিলে মণিরামপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৯ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা জব্দ করে।
মণিরামপুর থানার পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানায়,উদ্ধারকৃত গুলিগুলো পূর্বে ব্যবহৃত ছিল। ঘটনাস্থল পরিদর্শন করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

ইতালি উপকূলে ভেসে আসছে অভিবাসনপ্রত্যাশীদের মৃতদেহ

যশোর

মণিরামপুরে পরিত্যক্ত অবস্থায় ৯ রাউন্ড গুলির খোসা উদ্ধার

প্রকাশের সময় : ০৮:০৭:৫৬ অপরাহ্ন, বুধবার, ১২ নভেম্বর ২০২৫