সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারীর বিদায় সংবর্ধনা

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধিঃ
বাগেরহাটের শরণখোলা উপজেলার তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজের দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ অফিস সহকারী উমেশ চন্দ্র বালার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি মোঃ শহিদুল ইসলাম দুলাল।
বিদ্যালয়ের অধ্যক্ষ মানিক চাঁদ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীরা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা উমেশ চন্দ্র বালার কর্মজীবনের নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার প্রশংসা করে তাঁর সুস্বাস্থ্য ও সুখী অবসরজীবন কামনা করেন।
শেষে প্রধান অতিথি বিদায়ী কর্মচারীর হাতে সম্মাননা স্মারক ও উপহার তুলে দেন এবং বিদ্যালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়।
অনুষ্ঠানটি শেষ হয় কৃতজ্ঞতা জ্ঞাপন ও মিলনমেলার মধ্য দিয়ে।
জনপ্রিয়

ক্যারিয়ারে ভালো করতে চান, কী করবেন

তাফালবাড়ী স্কুল অ্যান্ড কলেজে অফিস সহকারীর বিদায় সংবর্ধনা

প্রকাশের সময় : ১২:৩৩:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫