বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা আটক

ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রবিউল আওয়াল ও উপজেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক জাহাঙ্গীর আলম সিরাজীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৪ নভেম্বর) রাত আটটার দিকে করিমগঞ্জে বাজারের মোরগ মহাল এলাকা থেকে পুলিশ তাদের গ্রেফতার করে।

করিমগঞ্জ থানার ওসি শেখ মোহাম্মদ মাহবুব মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন। জুলাই আন্দোলনের সময় ছাত্রজনতার ওপর হামলার মামলায় তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এদিকে ২ নেতাকে গ্রেফতারের খবরে ছাত্রলীগের বেশকিছু নেতাকর্মী করিমগঞ্জ থানার সামনে জড়ো হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ নেতাকর্মীরা থানার ভেতর–বাহিরে অবস্থান নিয়ে ২ নেতার মুক্তির দাবি জানিয়ে বিক্ষোভ করতে থাকেন।

পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতেই দুজনকে জেলহাজতে প্রেরণ করে। পুলিশের গাড়িতে তাদের তোলার সময় তারা গাড়িতে হামলার চেষ্টা করে। পুলিশের গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

আওয়ামী লীগ-ছাত্রলীগের ২ নেতা আটক

প্রকাশের সময় : ০৮:৪০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫