বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে ইয়াবাসহ যুবক আটক

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৮:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫
  • ২৩

ছবি: সংগৃহীত

যশোর অফিস
যশোর শহরের শংকরপুর এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। শনিবার বিকেলে সিনিয়র ওয়ারেন্ট অফিসার আঃ করিমের নেতৃত্বে এ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটককৃত যুবকের নাম জন্টু হাওলাদার (২৭)। তিনি শংকরপুর রেললাইন সংলগ্ন এলাকার বাসিন্দা আশরাফ হাওলাদারের ছেলে। অভিযানে তার কাছ থেকে ৮৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
অভিযান শেষে আটক যুবক ও জব্দকৃত ইয়াবা যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

যশোরে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের সময় : ০৮:০৩:০৭ অপরাহ্ন, শনিবার, ১৫ নভেম্বর ২০২৫