সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

শহিদ জয়, যশোর 
যশোরের শার্শা উপজেলার গোগা ইউনিয়নের গোগা বাগানপাড়া এলাকায় আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার‌ সকাল সাড়ে ১০টার দিকে স্থানীয় এক ব্যক্তি তার পিতার কবর জিয়ারত করতে গিয়ে কবরের পাশে বালতিতে রাখা এসব ককটেল দেখতে পান।
স্থানীয় মোজাম্মেল হকের বাড়ির পাশে আমবাগানে কবর জিয়ারত করতে যান তার ভাই দরুদ আলী। যিনি শিগগিরই বিদেশে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন। কবরের ভেতরে কাঠের গুঁড়া ভরা দুটি বালতি দেখতে পেয়ে তিনি একটি বালতি বাইরে তুলতেই ককটেল জাতীয় বস্তু চোখে পড়ে। বিষয়টি তিনি মোজাম্মেলকে জানান। পরে তারা দ্রুত গোগা বিজিবি ক্যাম্পে খবর দেন।
সংবাদ পেয়ে বিজিবির মাধ্যমে পুলিশকে জানানো হলে শার্শা থানার এসআই জাহিদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে ২টি বালতিতে থাকা মোট ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিয়ে আসে।
যশোরের শার্শা থানার অফিসার ইনচার্জ আব্দুল আলিম জানিয়েছেন,কে বা কারা কবরস্থানের ভেতর ও বাইরে এসব ককটেল রেখে গেছে তা এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।
জনপ্রিয়

মঙ্গলবার সন্ধ্যায় রমজানের চাঁদ দেখার আহ্বান সৌদি আরবের

যশোরে আমবাগান থেকে ৬টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

প্রকাশের সময় : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫