বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে যুবকের প্যান্টের পকেটে মিললো কোটি টাকার স্বর্ণ

যশোর প্রতিনিধি

যশোরে যুবকের প্যান্টের পকেট থেকে প্রায় এক কোটি টাকা মুল্যের ৩ টি স্বর্ণেরবার, ৪টি স্বর্ণালংকার, ১টি মোবাইল, ১টি হাত ঘড়ি জব্দ করা হয়। এসময় বিকাশ কুমার ঘোষ (৩২) নামে এক যুবককে আটক  করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)।

রবিবার (৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার দাইতলা ব্রীজের ওপর থেকে তাকে আটক করা হয়। আটক বিকাশ কুমার ঘোষ কুষ্টিয়ার মিরপুর থানার পোড়াদাহ গ্রামের বিফল চন্দ্র ঘোষের ছেলে।

বিজিবি  জানায়, গোপন সংবাদে তারা জানতে পারেন এক যুবক স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে বেনাপোল সীমান্তের দিকে যাবে। এমন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল দাইতলা ব্রীজের ওপর অবস্থান করে। এসময় ওই যুবককে আটক করা হয়। পরে তাকে তল্লাশি করে প্যান্টের পকেট থেকে তিনটি স্বর্ণেরবার ও ৪টি স্বর্ণালংকার পাওয়া যায়।

জব্দ করা স্বর্ণের ওজন ৫১৫.৯ গ্রাম। যার বাজারমূল্য ৯৩ লাখ ৫৯ হাজার ৮০০ টাকা বলে জানায় বিজিবি।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার সাইফুল্লাহ সিদ্দিকী জানান, আটকের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতয়ালী থানায় সোর্পদ করা হয়েছে।

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

যশোরে যুবকের প্যান্টের পকেটে মিললো কোটি টাকার স্বর্ণ

প্রকাশের সময় : ০৩:৫৯:৫২ অপরাহ্ন, রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫