
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ২০ হাজার ৭২৫ ভোটার ব্যবধানে জয়লাভ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাতে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করা হয়।
মোট ১২৭টি কেন্দ্রের ফলাফলের হিসেবে দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক জামায়াত আমির পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট এবং ধানের শীষ নিয়ে মিল্টন পেয়েছেন ৬১ হাজার ৯২০ ভোট। ফলে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে জয় লাভ করেন জামায়াতে ইসলামীর আমির।
এদিন, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সারাদেশে একযোগে জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হয়। এর পরপরই শুরু হয় ভোট গণনা।
এবার ঢাকা-১৫ আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আট প্রার্থী। তারা হলেন – প্রধান প্রতিদ্বন্দ্বী জামায়াতের আমির দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মো. শফিকুর রহমান ও বিএনপির ধানের শীষের প্রার্থী মো. শফিকুল ইসলাম। এ ছাড়া জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের মো. সামসুল হক, কাস্তে প্রতিকের আহাম্মদ সাজেদুল হক, নীলাভ পারভেজসহ আরও তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
উল্লেখ্য, ঢাকা ১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার হলো ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।
নিজস্ব সংবাদদাতা 







































