শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

বাংলাদেশের সাধারণ নির্বাচনে জয়ের জন্য বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সামাজিকমাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, এই জয় বাংলাদেশের জনগণের আস্থার প্রতিফলন।

এক্সে পোস্টে মোদি লেখেন, ‘বাংলাদেশের সংসদীয় নির্বাচনে বিএনপির জয়ে নেতৃত্ব দেয়ার জন্য আমি তারেক রহমানকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি।’

তিনি বলেন, ‘ভারত একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। আমাদের বহুমুখী সম্পর্ক জোরদার করতে এবং আমাদের দ্বিপক্ষীয় উন্নয়নের লক্ষ্য অর্জনে আপনার সঙ্গে কাজ করতে আমি আগ্রহী।’

এর আগে, নির্বাচনের পর বাংলাদেশের জনগণকে এবং বিজয়ের জন্য বিএনপি ও তারেক রহমানকে অভিনন্দন জানায় ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরদিন শুক্রবার সকালে যুক্তরাষ্ট্র দূতাবাসের এক বিবৃতিতে এ বার্তা দেয়।

সূত্র: হিন্দুস্তান টাইমস

জনপ্রিয়

নির্বাচিত এমপিদের শপথ পড়াবেন ড.সৈয়দ রেফাত আহমেদ

তারেক রহমানকে অভিনন্দন জানালেন ভারতের প্রধানমন্ত্রী

প্রকাশের সময় : ০২:৫১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬