মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৫ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে শিশুর মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি

‎সোহেল রানা বাবু ,বাগেরহাট প্রতিনিধি                     

বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়নের সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের একজন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে বসত ঘরের আড়ায় ওড়না দিয়ে পেঁচানো ঝুলন্ত অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ।

শিশু মীম আক্তার সিংড়াই গ্রামের রিকশা চালক হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাইমারী স্কুলের ২য় শ্রেনীর শিক্ষার্থী।

‎বাগেরহাট সদর থানার ওসি মো. মাসুম খান জানান, শনিবার রাতে শিশুটির মা তার ৩ বছরের ছেলেকে রেখে সবজী ক্ষেতে যায়। কিছু সময় পরে ছোট ছেলেটি কাদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম এসে দেখতে পান মীম আক্তার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ফাস লাগিয়ে ঝুলে আছে। এ সময় সে ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাড়ীতে গিয়ে মরদেহ উদ্ধার করে।

শিশুটির মৃত্যুটি রহস্যজনক। মরদেহের ময়না তদন্ত বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মুল রহস্য উদঘাটন হবে।

জনপ্রিয়

রাজবাড়ীতে বিষাক্ত তামাক চাষে ঝুকছে কৃষক, খাদ্য শস্য উৎপাদন ব্যহত হওয়ার আশঙ্কা

বাগেরহাটে শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : ০৮:৩৮:১৮ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬