রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

দেশব্যাপী হত্যা- ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎দেশব্যাপী হত্যা, ধর্ষণ, সন্ত্রাস ও বিরোধী দলীয় সমর্থকদের ওপর হামলার প্রতিবাদে বাগেরহাটে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাগেরহাট জেলা শাখা। রবিবার (১৫ ফেব্রুয়ারি) বিকালে নতুন কোর্টের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে শহরের দশানি সার্কিট হাউজের সামনে গিয়ে শেষ হয়।

‎মিছিলে নেতা কর্মীরা আমার ভাই মরলো কেন তারেক রহমান, জবাব চাই।  আমার বোন ধর্ষিতা কেন। তারেক রহমান, জবাব চাই।   খুন, ধর্ষণ, সন্ত্রাস কেন।  তারেক রহমান, জবাব চাই।   প্ল্যান প্ল্যান,  কি প্ল্যান। খুন করার মাস্টার প্ল্যান সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে মিছিলটি শেষ করেন৷

বাগেরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ মোরশেদ আলম এর সভাপতিত্বে মিছিলে এ সময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি আমিনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসাইন অপু , শিবিরে জেলা  সেক্রেটারি আহমেদ আব্দুল্লাহ, ও শিবিরের বিভিন্ন  উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা।
‎ছাত্রশিবিরের জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম বলেন, ১২ তারিখের পর থেকে সারাদেশে হত্যা, ধর্ষণ,সন্ত্রাস  ও আমাদের নেতাকর্মী,  সমার্থক ও বোনদের উপর হামলার ঘটনা বেড়ে চলেছে।   ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বাগেরহাট সহ বাংলাদেশের বিভিন্ন স্থানে হত্যা খুন লুট করছে । বাগেরহাট জেলার শরণখোলা আমাদের অসংখ্য ভাইদের কুপিয়ে জখম করা হয়েছে । আমাদের সদরে বিরোধী দলের এক সমর্থক কে কুপিয়ে হত্যা করা হয়েছে। বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে সন্ত্রাসী হামলা ও নারীদের উপর নির্যাতন বন্ধ না করলে ছাত্র জনতা জেগে আছে। জুলাইয়ে যেভাবে ফ্যাসিবাদ কে দূর করেছে।  ঠিক একই রকম ভাবে আপনাদের কেউ দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করবে।

সমাবেশে বক্তারা দেশব্যাপী সহিংসতা, হত্যা ও নারীদের ওপর নির্যাতনের ঘটনার প্রতিবাদ জানিয়ে দায়ীদের বিচারের দাবি করেন।

জনপ্রিয়

আমি পদত্যাগ করিনি

দেশব্যাপী হত্যা- ধর্ষণ ও সন্ত্রাসের প্রতিবাদে বাগেরহাটে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল

প্রকাশের সময় : ০৯:০৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬