মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সেপটিক ট্যাংকে মিললো নারীর মরদেহ

ছবি-সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে মিজমিজি সাহেবপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
 
স্থানীয়রা জানান, গত কয়েকদিন ধরে শাহনাজ বেগম নামে এক নারীর নির্মাণাধীন এক তলা ভবনের আশপাশে পচা দুর্গন্ধ ছড়িয়ে পড়ছিল। বিষয়টি সন্দেহজনক মনে হলে রোববার রাত দশটার দিকে এলাকার বাসিন্দারা বাড়ির ভেতরে প্রবেশ করেন। তখন ঢাকনাবিহীন সেপটিক ট্যাংকের মধ্যে থেকে তীব্র দুর্গন্ধ বের হচ্ছিল এবং সেখানে একটি মরদেহ দেখা যায়।
 
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেপটিক ট্যাংকের ভেতর থেকে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করে। এসময় এলাকার শত শত মানুষ সেখানে ভিড় করেন।
 
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক জানিয়েছেন, নিহতের পরনে ছিল কালো রঙের বোরকা। ধারণা করা হচ্ছে, অন্তত ৪-৫ দিন আগে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহটি সেপটিক ট্যাংকে ফেলে গুম করে। দীর্ঘসময় পানিতে নিমজ্জিত থাকায় মরদেহে পচন ধরেছে।
 
নিহতের পরিচয় শনাক্ত করতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এবং সিআইডির একটি টিম ফিঙ্গারপ্রিন্টসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে জানিয়ে তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও জড়িতদের গ্রেফতারে অভিযান চালানো হচ্ছে।
জনপ্রিয়

জনগণ সত্য ও ন্যায়ের পক্ষে রায় দিয়েছে- বাবার স্মৃতিতে শ্রদ্ধা জানালেন সাঈদ আল নোমান

সেপটিক ট্যাংকে মিললো নারীর মরদেহ

প্রকাশের সময় : ০৮:৩৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬