সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বাগেরহাটে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

‎সোহেল রানা বাবু, বাগেরহাট প্রতিনিধি

‎মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে বাগেরহাট কেন্দ্রীয় শহীদ মিনার বেদীতে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

‎‎রাত ১২টায় ১ মিনিট নীরবতা পালন শেষে রাষ্ট্রের পক্ষ থেকে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এর শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্য দিয়ে এই কর্মসূচির সূচনা হয়।

‎জেলা প্রশাসকের পরপরই বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ সহ জামায়াত নেতৃবৃন্দ,জেলা পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ হাছান চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড, বাগেরহাট জেলা বিএনপি, বাগেরহাট প্রেসক্লাব,সড়ক ও জনপথ বিভাগ,এল জি ইডি, বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল, জেলা স্বাস্থ্য বিভাগ, বাগেরহাট রেড ক্রিসেন্ট ইউনিট,সহ

‎সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি এবং সর্বস্তরের মানুষ নিজ নিজ প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষে শহীদ মিনারের বেদীতে ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন।

‎সকালে জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন এর নেতৃত্বে জেলা পুলিশ সুপার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তর, এনজিও প্রতিনিধি ও সাংস্কৃতিক সংগঠন প্রভাত ফেরীতে অংশ নেন।।

জনপ্রিয়

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল মালয়েশিয়া

বাগেরহাটে মহান একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

প্রকাশের সময় : ০৪:৪৬:২১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬