সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মাদক, সন্ত্রাস ও বালু ব্যবসা বন্ধ করব: হুমাম কাদের চৌধুরী এমপি 

এম. মতিন, রাঙ্গুনিয়া প্রতিনিধি 
রাঙ্গুনিয়ায় মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা বন্ধে নিজের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন চট্টগ্রাম -৭ রাঙ্গুনিয়া আসনে নবনির্বাচিত সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।
তিনি বলেছেন, নির্বাচনের সময় দেওয়া অঙ্গীকার বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং এসব অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
শুক্রবার দিবাগত রাত ১২টা ১ মিনিটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
হুমাম কাদের চৌধুরী বলেন, “আমি নির্বাচনের সময় রাঙ্গুনিয়ার মানুষকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, এই জনপদকে মাদক, সন্ত্রাস ও অবৈধ বালু ব্যবসা থেকে মুক্ত করব। আমি সেই ওয়াদা ভুলিনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহযোগিতায় এসব অপরাধ বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “রাঙ্গুনিয়ায় শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা তাঁর অগ্রাধিকার। এজন্য সংশ্লিষ্ট সকলকে নিয়ে সমন্বিতভাবে কাজ করা হবে।”
শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাজমুল হাসান, সহকারী কমিশনার (ভূমি) দেবব্রত দাশ, রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেনসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে প্রথমবারের মতো রাঙ্গুনিয়ায় এসে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন হুমাম কাদের চৌধুরী। তাঁর এই ঘোষণায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে মাদক ও অবৈধ কর্মকাণ্ড দমনে কার্যকর পদক্ষেপ নেওয়ার প্রত্যাশা তৈরি হয়েছে।
জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

মাদক, সন্ত্রাস ও বালু ব্যবসা বন্ধ করব: হুমাম কাদের চৌধুরী এমপি 

প্রকাশের সময় : ০৫:০৩:২৬ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬