
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার
কিশোরগঞ্জের- হোসেনপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাব।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন,বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সহযোগী সংগঠন, হোসেনপুর থানা,হোসেনপুর হাসপাতাল,ফায়ার সার্ভিস ও উপজেলার বিভিন্ন দপ্তর এবং বিভিন্ন স্কুল কলেজের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পরে সূর্যোদয়ের পর উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হয়ে- হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের নেতৃবৃন্দ ও সদস্যরা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলনের শহীদদের স্মরণ করেন।
এ সময় শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবতা পালন করা হয়।
এর আগে শহীদ মিনারের পাদদেশে দাঁড়িয়ে ভাষা শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করে স্যালুট প্রদান করেন ক্লাবের উপদেষ্টা, লেখক ও কলামিস্ট এস এম মিজানুর রহমান মামুন।
মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মোৎসর্গকারী বীর শহীদদের অবদান গভীর কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করে উপস্থিত বক্তারা বলেন, ভাষা শহীদদের ত্যাগ ও সংগ্রাম জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের এই আত্মদান নতুন প্রজন্মকে মাতৃভাষার প্রতি শ্রদ্ধাশীল ও দায়িত্বশীল হতে অনুপ্রাণিত করবে।
পুষ্পস্তবক অর্পণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন- হোসেনপুর কেন্দ্রীয় প্রেসক্লাবের উপদেষ্টা এস এম মিজানুর রহমান মামুন, সহ-সভাপতি তাজুল ইসলাম বুলবুল ও আশরাফ আহমেদ, সাধারণ সম্পাদক মাহফুজ রাজা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আফজালুর রহমান উজ্জ্বল, যুগ্ম সাধারণ সম্পাদক আকিল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক শামিম সরকার, কোষাধ্যক্ষ: তৌহিদুল ইসলাম সরকার, দপ্তর সম্পাদক আল-আমিন, প্রচার সম্পাদক জাকারিয়া আলম,সম্মানিত সদস্য মোসলেম উদ্দিন মানিকসহ অন্যান্য সদস্যবৃন্দ।
এ সময় বিএনসিসিসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদেরও শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করতে দেখা যায়।
পরে সকাল ১১টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়, যেখানে ভাষা আন্দোলনের তাৎপর্য ও মাতৃভাষার মর্যাদা রক্ষায় করণীয় বিষয়ে আলোচনা করা হয়।
মহান একুশের চেতনা হৃদয়ে ধারণ করে ভাষা শহীদদের স্মরণে দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়।
স্টাফ রিপোর্টার- তৌহিদুল ইসলাম সরকার 






































