বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

চৌগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক কাউন্সিলর নিহত 

যশোর প্রতিনিধি 
যশোরের চৌগাছা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষে আহত আওয়ামী লীগ সমর্থিত সাবেক কাউন্সিলর শাহিনুর রহমান (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৪৫ ঢাকায় বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত শাহিনুর রহমান চৌগাছা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং উপজেলার কারিগরপাড়া গ্রামের মোঃ এনায়েত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৬ ফেব্রুয়ারি চৌগাছা উপজেলার ছুটিপুর বাসস্ট্যান্ড এলাকায় পূর্ব শত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তার ওপর হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, বিএনপি সমর্থিত সাইফুল্লাহ (৪৮), সুজাউল (৪০) ও ফারুক হোসেন (৪৫)সহ কয়েকজন তাকে বাঁশের লাঠি ও কাঠ দিয়ে মাথায় আঘাত করেন এবং কিল-ঘুষি মেরে গুরুতর আহত করেন। পরে তাকে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয় এবং অবস্থার অবনতি হলে ঢাকায় পাঠানো হয়।
উল্লেখ্য, নিহত শাহিনুর রহমান এলাকায় প্রভাবশালী পরিবারের সদস্য হিসেবে পরিচিত ছিলেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এ বিষয়ে যশোরের চৌগাছা থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, অপরাধীদের ধরতে পুলিশ কাজ করছে।
জনপ্রিয়

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে মত বিনিময় সভায়-এমপি হারুন

চৌগাছায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সাবেক কাউন্সিলর নিহত 

প্রকাশের সময় : ০৬:৩৯:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬