শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১৪ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ঢাবিতে বহিরাগত ২ নারীকে হেনস্তার অভিযোগ

ছবি-সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় এক ছাত্রের বিরুদ্ধে বহিরাগত দুই নারীকে হেনস্তা করার অভিযোগ উঠেছে। সামাজিক মাধ্যমে বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভাইরাল হওয়া একটি ভিডিওতে ভুক্তভোগী দুই নারীকে বিচার দাবি করতে দেখা গেছে। ভিডিওতে দেখা যায়, ভুক্তভোগী এক নারী জানান, তারা পুরান ঢাকায় সাহরি খেয়ে টিএসসিতে এসে দাঁড়িয়েছিলেন। এ সময় কোনো কারণ ছাড়াই তাদের সঙ্গে থাকা একজন বাইক রাইডারকে চড়-থাপ্পড় মারতে শুরু করেন ওই ঢাবি শিক্ষার্থী।

নারীরা প্রতিবাদ করলে অভিযুক্ত ছাত্র তাদের ওপর চড়াও হন এবং অশ্লীল মন্তব্য করেন। ভুক্তভোগীরা অভিযোগ করেন, ওই ছাত্র তাদের ‘প্রস্টিটিউট’ বলে সম্বোধন করেছেন। একজন নারী ক্ষোভ প্রকাশ করে বলেন, আমাদের ড্রেসে কী লেখা আছে এসব? অপর এক নারী বলেন, ঢাকা ইউনিভার্সিটির ছেলে হয়ে আমার গালে কেন থাপ্পড় মারবে? আমি কি বাংলাদেশের বাইরের মানুষ? আমি কি এখানে আসতে পারি না?

জনপ্রিয়

কলারোয়া ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাবে দোয়া ও ইফতার মাহফিল 

ঢাবিতে বহিরাগত ২ নারীকে হেনস্তার অভিযোগ

প্রকাশের সময় : ০১:২৭:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬