শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ২৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

  • যশোর অফিস
  • প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

যশোর অফিস

যশোর নড়াইল সড়কের যশোর সদরের দাইতলা ব্রিজ এলাকা থেকে দুইটি স্বর্ণের বারসহ আবু সাইদ (৪১) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১০টার দিকে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর একটি টহল দল তাকে আটক করে।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর সদরের দাইতলা ব্রিজে অভিযান চালিয়ে আবু সাইদের কোমরে বিশেষভাবে লুকানো অবস্থায় ২৩৩ দশমিক ২৯ গ্রাম ওজনের দুইটি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩২০ টাকা জব্দ করা হয়।

আটক আবু সাইদ মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান উপজেলার কালিনগর গ্রামের আলী আহমেদের ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন, ঢাকার ধোলাইপাড় এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিলেন।

উদ্ধার হওয়া স্বর্ণ, মোবাইল ও নগদ টাকাসহ জব্দকৃত মালামালের মোট মূল্য প্রায় ৫৪ লাখ ৩০ হাজার ১৪৮ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দিয়ে তাকে যশোর কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জনপ্রিয়

রাশিয়ার তেলে অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা তুলে দিলো যুক্তরাষ্ট্র

যশোরে স্বর্ণের বারসহ আটক ১

প্রকাশের সময় : ০৭:৪৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬