
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক/চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে তেইশ লক্ষাধিক টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি।
১৩ মার্চ ২০২৬ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ ভোমরা, কাকডাঙ্গা, মাদরা, সুলতানপুর ও হিজলদী বিওপির আভিযানিক দল দায়িত্বপূর্ণ এলাকায় মাদক চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় ২৩ বোতল মদ, ৭০ পিস ভায়াগ্রা ট্যাবলেট ও ৫৮৪ পিস মোবাইল ডিসপ্লেসহ ঔষধ, শাড়ি ও কমমেটিকস সামগ্রী আটক করে।
ভোমরা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ৩ হতে আনুমানিক ৫০ গজ এবং ৪/১ এস হতে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্মশান ঘাট ও ফলমোড় নামক স্থান হতে ৩৮,৫৬০/-টাকা মূল্যের ভারতীয় মদ, ভায়াগ্রা ট্যাবলেট, জিরা ও ফুসকা আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন উত্তর ভাদিয়ালি নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত মেইন পিলার ১৩/৩ এস এর ৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ভাদিয়ালি নামক স্থান হতে ৮০,০০০/-টাকা মূল্যের ভারতীয় শার্টের পিস আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৯ আরবি হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন তেঁতুলতলা মাঠ নামক স্থান হতে ৩৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৬/৩ এস হতে আনুমানিক ২শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন আমবাগান নামক স্থান হতে ১,০৫,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।
এছাড়া হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১শত গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন বড়ালী নদীরপাড় নামক স্থান হতে ২০,৪৪,০০০/-টাকা মূল্যের ভারতীয় মোবাইল ডিসপ্লে আটক করে।
সর্বমোট=২৩,০২,৫৬০/-(তেইশ লক্ষ দুই হাজার পাঁচশত ষাট) টাকা মূল্যের মাদক/চোরাচালানী মালামাল আটক করে। সাতক্ষীরা ব্যাটালিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক কাজী আশিকুর রহমান, ওএসপি, পিএসসি স্বাক্ষরিত প্রেসবিজ্ঞপ্তি মারফত এ উদ্ধার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
আতাউর রহমান, সাতক্ষীরা ব্যুরোঃ 






































