রবিবার, ১৫ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

ভারতীয় উইনকোরেক্স সিরাপসহ আটক ৩

  • যশোর অফিস 
  • প্রকাশের সময় : ১০:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬
যশোর অফিস 
যশোরের ডিবি পুলিশ ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপসহ তিনজনকে আটক করেছে। গত শনিবার সন্ধ্যা সাতটার দিকে যশোর শহরের আরো উপর দিঘির পারে এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটকরা হলেন, চৌগাছা উপজেলার চান্দা আফরা গ্রামের আনার মিয়ার ছেলে রকিবুল ইসলাম (৩৫), যশোর শহরের পুরাতন কসবা বিবি রোডের সাইদুল ইসলাম শেখের ছেলে ওহিদুল ইসলাম ওহিদুল (৩৫) এবং পুলিশ লাইন টালিখোলা এলাকার মৃত আতাহার উদ্দিনের ছেলে আরাফাত মোল্লা (২৮)।
ডিবি পুলিশের এস আই কামাল হোসেন জানিয়েছেন, শনিবার ইফতারির পর সন্ধ্যা সাতটার দিকে গোপন সূত্রের সংবাদ পান আরবপুর দিঘির পাড় এলাকায় কযেকজন মাদক ব্যবসায়ী সেখানে মাদকদ্রব্য কেনাবেচা করছে। সংবাদ পেয়ে তিনি ফোর্স নিয়ে সেখানে গেলে ডিবি পুলিশের কোটি দেখে ব্যবসায়ীরা দৌড়ে পালানোর চেষ্টা করে। কিন্তু কিছু ধাওয়া করে তিনজনকে আটক করা হয়। পরে তাদের কাছ থেকে ৪০ বোতল ভারতীয় উইন কোরেক্স সিরাপ জব্দ করা হয়েছে। এই ঘটনায় কোতোয়ালী থানায় একটি মামলা হয়েছে। রোববার দুপুরে আটক তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জনপ্রিয়

যশোরে রিকশাচালককে হত্যা করে রিকশা ছিনতাই

ভারতীয় উইনকোরেক্স সিরাপসহ আটক ৩

প্রকাশের সময় : ১০:৪৭:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬