সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নজর তাঁর দিকেই, সিডনি টেস্টের প্রস্তুতিতে ফাঁক রাখছেন না রোহিত

জহিরুল ইসলাম রিপন ## চোট সারিয়ে দীর্ঘদিন পরে টেস্ট দলে দেখা যাবে তাঁকে। দলের সহ-অধিনায়কও হয়েছেন তিনি। যোগ হয়েছে বাড়তি দায়িত্ব। তাই প্রস্তুতিতে কোনও খামতি রাখতে চাইছেন না রোহিত শর্মা। বুধবার অনেকক্ষণ নেটে ব্যাট করতে দেখা গেল তাঁকে।

প্রথমে সে ভাবে ব্যাটে-বলে হচ্ছিল না। কিন্তু যত সময় যেতে লাগল ততই ছন্দে ফিরতে থাকলেন রোহিত। একের পর এক থ্রো-ডাউন দিয়ে যাচ্ছিলেন দয়ানন্দ গরানি। রোহিত বিভিন্ন ভাবে শট খেলে নিজের ক্ষমতা যাচাই করে নিচ্ছিলেন। কখনও পুল শট, কখনও স্ট্রেট ড্রাইভ, একের পর এক শট বেরিয়ে আসছিল তাঁর ব্যাট থেকে।

প্রথমে তাঁকে বল করছিলেন যশপ্রীত বুমরা, টি নটরাজন এবং নবদীপ সাইনি। কিন্তু সিডনিতে স্পিনাররা সাহায্য পাবেন বলে স্পিনারদের বিরুদ্ধে আলাদা করে প্রস্তুতি নিতে দেখা গেল তাঁকে। কিছু টেকনিক্যাল ব্যাপার নিয়েও ভরত অরুণের সঙ্গে কথা বলতে দেখা গেল। পাশাপাশি রবি শাস্ত্রীকে বলে দিলে তাঁর ব্যাক লিফটের দিকে আলাদা করে নজর রাখতে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

নজর তাঁর দিকেই, সিডনি টেস্টের প্রস্তুতিতে ফাঁক রাখছেন না রোহিত

প্রকাশের সময় : ১২:২১:০২ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১