রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সু চির দলের সদর দপ্তরে সেনা তল্লাশি

আব্দুল লতিফ ##

মিয়ানমারের নেত্রী অং সান সুচির ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসির (এনএলডি) সদর দপ্তরে অভিযান চালিয়েছে দেশটির সেনাবাহিনী। মঙ্গলবার রাতে দরজা ভেঙে দপ্তরে প্রবেশ করে তল্লাশি ও তছনছ করা হয়েছে বলে অভিযোগ করেছে এনএলডি।

এনএলডি জানিয়েছে, সেনা অভিযানের সময় দলটির কোনো নেতাকর্মী সেখানে ছিলেন না। খবর বিবিসির

দেশটিতে হাজার হাজার মানুষ এনএলডিকে সরকার থেকে সরিয়ে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে আন্দোলন করছে এবং এর মধ্যেই সু চির দলীয় দপ্তরে এমন অভিযানের ঘটনা ঘটলো। এখন পর্যন্ত আটককৃত নেতাদের অবস্থান সম্পর্কে কোন তথ্য প্রকাশ করা হয়নি এবং গত সপ্তাহে অভ্যুত্থানের পর থেকে সু চিকে দেখা যায়নি।

এনএলডি তাদের ফেসবুক পাতায় লিখেছে, সামরিক স্বৈরাচার সাড়ে নয়টার দিকে এনএলডি সদর দপ্তরে তল্লাশি ও তছনছ করেছে। তবে আর বিস্তারিত কিছু বলা হয়নি।

ওই তল্লাশি সংঘটিত হয়েছে দেশজুড়ে রাত্রিকালীন কারফিউর মধ্যে স্থানীয় সময় রাত আটটা থেকে ভোর চারটার মধ্যে।

দেশটিতে এখনো পাঁচজনের বেশি সমবেত হওয়া নিষিদ্ধ আছে। যদিও এর মধ্যে বিক্ষোভ চলছে এবং হাজার হাজার প্রতিবাদকারী মঙ্গলবার চতুর্থ দিনের মতো রাস্তায় নেমে আসে। পুলিশও ব্যাপক শক্তি প্রয়োগ করে। যদিও তাতে বিক্ষোভকারীদের সরানো যায়নি।

পহেলা ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। অভ্যুত্থানের দিন দেশটির প্রেসিডেন্ট উইন্ট মিন্ট, স্টেট কাউন্সিলর ও এনএলডি নেত্রী অং সান সু চিসহ দলের শীর্ষ নেতাদের আটক করা হয়।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

সুস্থ থাকতে খেতে পারেন যেসব স্বাস্থ্যকর নাস্তা

সু চির দলের সদর দপ্তরে সেনা তল্লাশি

প্রকাশের সময় : ১১:৩৮:২১ পূর্বাহ্ন, বুধবার, ১০ ফেব্রুয়ারী ২০২১