সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ২৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের সামরিক কর্তাদের ওপর নিষেধাজ্ঞায় বাইডেনের অনুমোদন

আব্দুল লতিফ ## মিয়ানমারে ক্ষমতা দখল করা সামরিক কর্তাদের ওপর নিষেধাজ্ঞা প্রদানের অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এই পদক্ষেপে মিয়ানমারের সামরিক নেতা, তাদের পরিবারের সদস্য এবং তাদের সঙ্গে সম্পর্ক আছে এমন ব্যবসায়ের ওপর নিষেধাজ্ঞা পড়বে। এছাড়া যুক্তরাষ্ট্র থেকে মিয়ানমারের সেনাবাহিনীর জন্য বিশাল অঙ্কের অনুদানও বন্ধ হবে।

নিষেধাজ্ঞার অংশ হিসেবে বাইডেন প্রশাসন মিয়ানমারে শক্তিশালী রপ্তানি নিয়ন্ত্রণ আরোপের এবং মিয়ানমারের সরকারের উপকারে আসে এমন মার্কিন ‘সম্পদ’ স্থগিত করবে। খবর এএফপি ও রয়টার্সের।

জো বাইডেন বলেন, আমি আবার বার্মিজ সেনাদের আহ্বান করছি তারা যেন শিগগিরই গণতান্ত্রিক রাজনৈতিক নেতা এবং কর্মীদের মুক্তি দেয়।

অং সাং সু চির রাজনৈতিক দল এনএলডি এক বার্তায় জানিয়েছে যে, মার্কিন সরকার মিয়ানমারের জান্তার ওপর নিষেধাজ্ঞা প্রদানের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছে।

আন্তর্জাতিক চাপের মুখেও সেনাবাহিনী নেতাদের গ্রেপ্তার অব্যাহত রেখেছে বলে দাবি করেছে এনএলডি। তারা জানিয়েছে, নতুন করে কয়েকজন নেতাকে উঠিয়ে নেয়া হয়েছে।

পহেলা ফেব্রুয়ারি দেশটির প্রেসিডেন্ট উইন্ট মিন্ট, অং সাং সু চিসহ নির্বাচিত নেতাদের গ্রেপ্তার করে ক্ষমতা দখল করে সেনাবাহিনী। তারপরই জাতিসংঘ নিন্দা প্রকাশ করে আটককৃত নেতাদের মুক্তির আহ্বান জানিয়েছে। দেশটির ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নিউজিল্যান্ড। এবার সামরিক জান্তার ওপর নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

মিয়ানমারের সামরিক কর্তাদের ওপর নিষেধাজ্ঞায় বাইডেনের অনুমোদন

প্রকাশের সময় : ১২:১৬:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১