রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ২৬ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৬ বাংলাদেশি নিহত

দেবুল কুমার দাস ## সৌদি আরবের মদিনায় একটি সোফা কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় ছয় বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের সবার বাড়ি চট্টগ্রাম ও কক্সবাজারে বলে নিশ্চিত করেছে দূতাবাস।

সৌদিতে বাংলাদেশ দূতাবাসের লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট মহসীন হোসেন বলেন, ভোরে সোফা কারখানাটিতে আগুন লাগে। কীভাবে আগুনের সূত্রপাত হয় তা এখনও জানতে পারেনি সেখানকার পুলিশ। মরদেহ শনাক্তে দূতাবাসের পক্ষ থেকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে।

জানা গেছে, দেশটির পবিত্র নগরী মদিনার আল মনোয়ারায় উহুদ পাহাড়ের কাছে আল-খলিল এলাকায় বাংলাদেশ সময় বুধবার সকালে এ অগ্নিকাণ্ড হয়। সৌদি সময় তখন রাত ২টা। প্রাথমিকভাবে কয়েকজনের পরিচয় জানা গেছে। বাকীদের পরিচয় নিশ্চিত করতে কাজ করছে দূতাবাস।

নিহতদের মধ্যে কক্সবাজার জেলার টেকনাফের ৩ জন, চট্টগ্রাম দক্ষিণ জেলা লোহাগাড়া থানার ৩ জন ও রামুর একজন আছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ৬ বাংলাদেশি নিহত

প্রকাশের সময় : ১২:৩৩:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারী ২০২১