শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ২৫ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মোদি বিরোধী টুইট করে মামলায় জড়ালেন অভিনেত্রী

ড.সারিয়া সুলতানা ## রাজ্য সফরের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অসম্মান করার অভিযোগে অভিনেত্রী ওভিয়া হেলেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

তামিলনাড়ু বিজেপি সভাপতি ডি অ্যালেক্সিস সুধাকর মামলাটি করেন। দক্ষিণী অভিনেত্রীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৬৯-এর এ, ১২৪-এর এ, ১৫৩-র এ এবং ২৯৪ ধারায় দায়ের করা হয় অভিযোগ। যা নিয়ে ইতিমধ্যেই জোর শোরগোল শুরু হয়েছে।

প্রধানমন্ত্রী বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্প চালু করতে চেন্নাই গিয়েছিলেন বলে ওভিয়া #গোব্যাকমোদি হ্যাশট্যাগ দিয়ে টুইট করেছেন। গেরুয়া শিবির অভিনেত্রীকে তার এই টুইটের জন্য ক্ষমা চাইতে বলেছেন।

তামিলনাড়ু বিজেপির রাজ্য সম্পাদক ডি আলেকিস সুধাকর চেন্নাইয়ের পুলিশ সুপার সিবি-সিআইডির কাছে একটি পিটিশন জমা দিয়েছেন যেখানে বলা হয়েছে, এই টুইটটি জনসাধারণের বিশৃঙ্খলা উস্কে দেয়ার উদ্দেশ্যে করা হয়েছিলো। আইটি আইনের ধারার অধীনে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

ইরান-যুক্তরাষ্ট্র খুব ভালো আলোচনা হয়েছে: ট্রাম্প

মোদি বিরোধী টুইট করে মামলায় জড়ালেন অভিনেত্রী

প্রকাশের সময় : ০৩:৫৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৭ ফেব্রুয়ারী ২০২১