বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে যমুনায় ভয়াবহ দূষণ

সাজেদুর রহমান,বিশেষ প্রতিনিধি ## ভারতে যমুনার পানি দূষণ প্রতি বছরই আরও প্রকট হচ্ছে। বায়ুর পাশাপাশি দিল্লির পরিবেশে এবার নদীর দূষণ নতুন করে ভাবিয়ে তুলেছে। এতে আগামীতে সৃষ্টি হতে পারে সুপেয় পানির সংকট। গভীর এ সংকটের জন্য কর্তৃপক্ষের পদক্ষেপহীনতাকেই দুষছেন স্থানীয়রা।

যমুনার পানি দেখে মনে হতে পারে কোনো বরফ খণ্ড ভাসছে। তবে বিষয়টি একেবারেই তা নয়, কলকারখানার তীব্র দূষণে তৈরি হয়েছে সাদা ফেনা। যাতে সয়লাব দিল্লির যমুনা নদী। নদী তীরও ভরে গেছে আবর্জনায়। অযত্ন আর অবহেলায় যেন মরতেই বসেছে নদীটি। গতবারও এমন দুর্গন্ধ ছিল না। এবার নদীর তীরের ধারের কাছে আসাই যাচ্ছে না।

আরও পড়ুন>>> মুখোমুখি মমতার পুলিশ বনাম মোদির সিবিআই

যে সরকারই এসেছে, পরিষ্কার করার কোনো উদ্যোগ নেয়নি। উল্টো কারখানার ময়লা পানিতে মিলে পরিস্থিতি আরও জটিল হয়েছে।

ভারতের কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের দেয়া তথ্যে জানা যায়, ৭০ শতাংশ দূষণই মানুষের মল ও বিভিন্ন কারখানার বর্জ্যের কারণে তৈরি। রাজধানীর ৬০ শতাংশ মানুষের পানির চাহিদা পূরণ করে যমুনা। তাই এখনই পদক্ষেপ না নিলে আগামীতে সংকট থেকে উত্তরণের পথ আরও সরু হয়ে পড়বে বলে মনে করছেন গবেষকরা।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

ভারতে যমুনায় ভয়াবহ দূষণ

প্রকাশের সময় : ০১:২৬:২০ অপরাহ্ন, বুধবার, ২৪ ফেব্রুয়ারী ২০২১