মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১

রায়হান সোবহান ## ভূমধ্যসাগরে নৌকাডুবে অন্তত ৪১ অভিবাসনপ্রার্থীর মৃত্যু হয়েছে। লিবিয়া থেকে নৌকায় করে সাগর পাড়ি দিতে গিয়ে এই প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।

জাতিসংঘের অভিবাসন ও শরণার্থী বিষয়ক কমিশনগুলোর যৌথ বিবৃতিতে বলা হয়, ডিঙ্গি জাতীয় নৌযানটিতে ছিলেন ১২০ জন। ১৮ ফেব্রুয়ারি লিবিয়া থেকে ইউরোপের উদ্দেশে রওনা হন তারা। দু’দিন পরই দুর্ঘটনায় পড়ে নৌকাটি।

একটি বাণিজ্যিক জাহাজের সহযোগিতায় উদ্ধার পাওয়া জীবিতদের পৌঁছানো হয় সিসিলি’র একটি বন্দর নগরীতে। বাকিদের সন্ধানে চলছে অভিযান। নিখোঁজদের মধ্যে রয়েছেন তিন শিশু ও চার নারী।

চলতি বছর এ পর্যন্ত ১৬০ অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হলো ভূমধ্যসাগরে। ২০১৪ সাল থেকে মোট ১৭ হাজার মানুষের প্রাণহানি ঘটেছে ভূমধ্যসাগরে।

অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাতে ভূমধ্যসাগর ব্যবহার করে থাকেন অভিবাসনপ্রত্যাশীরা। দালালদের সহায়তায় নৌযানে চড়ে লিবিয়া উপকূল দিয়ে তারা এই পথ পাড়ি দেয়। প্রায়ই এতে হতাহত ও আটকের ঘটনা ঘটে। বহু বাংলাদেশিও এর শিকার হয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকাডুবি, নিহত ৪১

প্রকাশের সময় : ০৩:৩৬:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ফেব্রুয়ারী ২০২১