বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

স্ত্রীকে খুশি রাখার ৭ কৌশল জেনে নিন

নজরুল ইসলাম ## সংসার টিকে থাকে স্বামী ও স্ত্রীর ভালোবাসায়। তবে সংসারে স্বামীর চেয়ে স্ত্রীর দায়িত্ব, কর্তব্য, যত্ন ও ভালোবাসা বেশি থাকে। অনেক স্বামীই তার স্ত্রীকে সুখী করতে পারে না। অথচ পরিবারে শান্তি রক্ষা করার জন্য স্ত্রীকে খুশি রাখা খুব গুরুত্বপূর্ণ।

স্ত্রীকে খুশি রাখার কৌশল জেনে নিন-

১. ফুল ও উপহার পছন্দ করে সবাই। স্ত্রীর মন জয় করতে মাঝে মাঝে তাকে ফুল ও ছোট ছোট উপহার দিতে পারেন। এতে সে খুশি হবে।

২. স্ত্রীর উপস্থিতিতে কখনও তৃতীয় ব্যক্তিকে বেশি গুরুত্ব দেবেন না। কোনো পুরোনো বন্ধু বা পরিচিত কেউ সামনে থাকলেও সমানভাবে গুরুত্ব দিন।

৩. বাসায় রান্নার কাজ ও সন্তানের যত্ন নিতে স্ত্রীকে সহযোগিতা করুন। সারাদিন অফিস করে এসে ঘরের কাজ করতে আপনার ইচ্ছা করবে না। আপনার স্ত্রীর ক্ষেত্রেও কিন্তু বিষয়টি তাই। তাই ঘরের কাজে স্ত্রীকে সাহায্য করুন।

৪. স্ত্রীকে কখনোই অন্যের সঙ্গে তুলনা করবেন না। এতে সে কষ্ট পাবে।

৫. নারীরা কখনোই তার পরিবার বা প্রিয় বন্ধুদের সম্পর্কে কোনোরকম সমালোচনা সহ্য করতে পারেন না। তাই স্ত্রীর সামনে আপনজনদের সম্পর্কে সমালোচনা করবেন না।

৬. স্ত্রীর সাথে মিথ্যা কথা বলা বন্ধ করুন। কারণ কোনো গৃহকর্ত্রী মিথ্যা বলা পছন্দ করেন না।

৭. স্ত্রীকে খুশি রাখার একটি উপায় হলো তার কথা মনোযোগ দিয়ে শোনা। তাই সংসার কিংবা অন্য যেকোনো বিষয়ে যে কোনো কথা বললে তা মন দিয়ে শুনুন। স্ত্রীর ভালো কাজগুলোর প্রশংসা করুন। সূত্র: আনন্দবাজার

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

যশোরে পেটভর্তি ইয়াবাসহ যুবক আটক

স্ত্রীকে খুশি রাখার ৭ কৌশল জেনে নিন

প্রকাশের সময় : ০২:৪৪:০৪ অপরাহ্ন, সোমবার, ১ মার্চ ২০২১