বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ২৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারের সেনাপ্রধানের সন্তানদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

হাসানুল বান্না নয়ন ## মিয়ানমারের সেনাবাহিনীর সহিংস বিক্ষোভ দমনে চাপ বৃদ্ধির লক্ষ্যে জান্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসনের অর্থবিভাগ সেনা প্রধান মিন অং হ্লাইংয়ের দুই সন্তান এবং সেনাবাহিনী নিয়ন্ত্রিত ছয়টি কোম্পান্তির ওপর এই নিষেধাজ্ঞা দিয়েছে। খবর রয়টার্সের।

এদিকে, জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল বিক্ষোভকারীদের ওপর সেনাবাহিনীর দমন পীড়নের নিন্দা জানিয়েছে। এক বিবৃতিতে সেনাবাহিনীকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয়েছে। তবে জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিল সেনা অভ্যুত্থানের বিরুদ্ধে নিরাপত্তা কাউন্সিলের যুক্তরাজ্যের খসড়াকৃত নিন্দা প্রস্তাব এবং হুঁশিয়ারি সম্বলিত বিবৃতি ভারত, রাশিয়া, চীন, এবং ভিয়েতনামের বিরোধীতার কারণে স্থগিত রেখেছে।

জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস প্রত্যাশা করেছেন নিরাপত্তা কাউন্সিলের বিবৃতির পর মিয়ানমারের সেনাবাহিনীর বোধোদয় ঘটবে। জান্তা কর্তৃক গ্রেপ্তারকৃত সকল বন্দীর মুক্তি দেয়া হবে এবং মিয়ানমারের সেনাবাহিনী নভেম্বরের নির্বাচনের ফলাফলের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করবে বলেও প্রত্যাশা করেছেন তিনি।

মিয়ানমারে গত নভেম্বরে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে ব্যাপক কারচুপির মাধ্যমে গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চির দল এনএলডি জয় লাভ করেছে অভিযোগ তুলে সেনাবাহিনী সামরিক অভ্যুত্থানকে বৈধ করার চেষ্টা করছে। যদিও নির্বাচন কমিশন সেনাবাহিনীর দাবি প্রত্যাখান করেছে। সু চিকে ক্ষমতাচ্যুত করার পর সেনাবাহিনী পুনরায় নির্বাচন দেয়ার আশ্বাস দিয়েছে। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে সেনাবাহিনীরে মুখমাত্র জ মিন তুন পুনরায় নির্বাচন দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তরের আশ্বাস পুনর্ব্যক্ত করেছে। তবে নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ দেয়নি সেনাবাহিনী।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মিয়ানমারের সেনাপ্রধানের সন্তানদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

প্রকাশের সময় : ০৭:০০:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ মার্চ ২০২১