সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

সাজ্জাদুল ইসলাম সৌরভ # # অবশেষে সাকিব আল হাসানের সুখবর মিললো যুক্তরাষ্ট্র থেকে। দুই কন্যার পর এবার পুত্র সন্তানের বাবা হয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। মঙ্গলবার (১৬ মার্চ) তার স্ত্রী শিশির এই সন্তানের জন্ম দেন। সন্তান ভুমিষ্টের পর ভালো আছেন মা-ছেলে।

২০১২ সালের ১২ ডিসেম্বর উম্মে হাসান শিশিরকে বিয়ে করেন সাকিব আল হাসান। এরপর কেটে গেছে আট বছর। এর মধ্যে তাদের ঘর আলো করে এলো তিন সন্তান। আগের দু’জন ছিল মেয়ে সন্তান। বড় মেয়ের নাম আলাইনা হাসান অব্রি। জন্ম নেয় ২০১৬ সালে। এরপর ২০২০ সালের এপ্রিলে তাদের ঘর আলো করে আসে দ্বিতীয় কন্যা সন্তান ইরাম হাসান।

তৃতীয় সন্তান ঘরে আসতে আর বেশি বিলম্ব হলো না। জানুয়ারির ১ তারিখেই তৃতীয় সন্তান আগমনের সুখবর শুনিয়েছিলেন সাকিব। এর মাঝে দেশে আসেন তিনি ওয়েস্ট ইন্ডিজ সিরিজ খেলার জন্য। সিরিজের মাঝপথেই আক্রান্ত হন ইনজুরির। তখনই জানা গিয়েছিল, মার্চেই তার ঘর আলো করে আসবে তৃতীয় সন্তান এবং সে কারণে নিউজিল্যান্ড সফরে যেতে পারছেন না তিনি।

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

পুত্র সন্তানের বাবা হলেন সাকিব

প্রকাশের সময় : ১২:০৬:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১