শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৩০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

Protesters gather tires to add to the fires set during a rally against the military coup Saturday, March 27, 2021, in Tarmwe township in Yangon, Myanmar. The head of Myanmar’s junta on Saturday used the occasion of the country’s Armed Forces Day to try to justify the overthrow of the elected government of Aung San Suu Kyi, as protesters marked the holiday by calling for even bigger demonstrations. (AP Photo)

আন্তর্জাতিক ডেস্ক ## জান্তাবিরোধী বিক্ষোভে নিরাপত্তাবাহিনীর গুলিতে মিয়ানমারে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়ে গেছে। স্থানীয় পর্যবেক্ষক সংস্থা অ্যাসিস্টেন্স অ্যাসোসিয়েশন ফর পলিটিক্যাল প্রিজনার্স (এএপিপি) মঙ্গলবার এ তথ্য জানায়।

৫১০ জনের মৃত্যুর বিষয়ে নিশ্চিত হওয়া গেছে উল্লেখ করে এএপিপি জানায়, প্রকৃত নিহতের সংখ্যা হয়তো আরও অনেক বেশি।

এর আগে শনিবার মিয়ানমারের সশস্ত্র বাহিনী দিবসের দিন দেশটির বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১১৪ জন নিহত হয়। ১ ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানের পর একদিনে এটিই সর্বোচ্চ নিহতের ঘটনা।

জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নসহ আন্তর্জাতিক সম্প্রদায় বর্মি সামরিক বাহিনীর এ হত্যাযজ্ঞের নিন্দা জানায়। এছাড়া মিয়ানমারের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সম্প্রদায়কে বার্মার জান্তা সরকারের বিরুদ্ধে সম্মিলিতভাবে চাপ প্রয়োগের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস।

অন্যদিকে শতাধিক বিক্ষোভকারী নিহত হওয়ার দিন শনিবারে জমকালো ডিনার পার্টি আয়োজন করে সমালোচনার মুখে পড়েছেন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাচেলেট এবং গণহত্যা প্রতিরোধ বিষয়ক জাতিসংঘের বিশেষ দূত অ্যালিস ওয়েইরিমু এনদেরিতু মিয়ানমার সেনাবাহিনীকে অবিলম্বে হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছেন। রয়টার্স

আপনার মন্তব্য লিখুন

লেখকের সম্পর্কে

Shahriar Hossain

জনপ্রিয়

টাকা দিয়ে ভোট কেনা জামায়াতের রাজনৈতিক দেউলিয়াত্ব ও আচরণবিধির লঙ্ঘন: মাহদী আমিন

মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়ালো

প্রকাশের সময় : ১১:০৪:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১