
যশোর ব্যুরো।।ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যশোরের প্রধান উপদেষ্টা ও প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনের জন্মদিন উদযাপন করা হয়েছে। ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করে। প্রেসক্লাব যশোরে আয়োজিত অনুষ্ঠানে অভিব্যক্তি ব্যক্ত করেন জাহিদ হাসান টুকুন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতির বন্ধু শেখ আব্দুল্লাহ হুসাইন, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল, দৈনিক স্পন্দনের নির্বাহী সস্পাদক মাহাবুব আলম লাবলু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম. আইউব প্রমুখ। বক্তৃতা শেষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। সবশেষ, কেক কাটেন তিনি।
নিজস্ব সংবাদদাতা 























