মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গরু কিনলেই ছাগল ফ্রি!

কুড়িগ্রাম প্রতিনিধি ।।

গরু কিনলে ক্রেতাকে একটি ছাগল উপহার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এক গরু বিক্রেতা।৮ ফুট দৈর্ঘ্য ও ৬ ফুট উচ্চতার একটি সাদা বলদ বিক্রির জন্য ভূরুঙ্গামারী হাটে নিয়ে আসেন। তিনি বলদটির দাম হাঁকিয়েছেন ৪ লাখ টাকা।

জানা গেছে, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের ভোটহাট গ্রামের খামারি ইব্রাহিম আলী। তিনি সাত মাস আগে ১ লাখ ১৩ হাজার টাকা দিয়ে ভূরুঙ্গামারী হাট থেকে বলদটি কেনেন।

ইব্রাহিম আলী জানান, বলদটিকে দৈনিক সাড়ে তিন কেজি গমের ভূসি, দুই কেজি ধানের গুড়া, দেড় কেজি কলাইয়ের ভূসি, এক কেজি খুদ ও দুই আটি খড় খাওয়াতেন। এতে মাসে তার ১২-১৩ হাজার টাকার মতো খরচ হতো।

বিক্রেতার দাবি বলদটির ওজন ২০ মণ। ক্রেতারা এখন পর্যন্ত সাড়ে তিন লাখ টাকা দাম বলেছেন। ৪ লাখ টাকায় বলদটি কিনলে তিনি একটি ছাগল উপহার দেবেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

গরু কিনলেই ছাগল ফ্রি!

প্রকাশের সময় : ১১:৪৫:৫২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ জুলাই ২০২১