রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১৯ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক মিজানুর রহমান তোতার দাফন সম্পন্ন, শোক প্রস্তাব

স্টাফ রিপোর্টার ।। দৈনিক ইনকিলাবের বিশেষ প্রতিনিধি ও যশোর ব্যুরো প্রধান মিজানুর রহমান তোতার (৬৫) দাফন সম্পন্ন হয়েছে। শনিবার বাদ জোহর যশোর শহরের নূতন খয়েরতলা জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর পারিবারিক গোরস্থানে স্ত্রী রেবা রহমানের কবরের পাশে দাফন করা হয়েছে। জানাজায় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। এর আগে মরহুমের মরদেহে শ্রদ্ধা নিবেদন করেন সাংবাদিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

জানাজায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাব যশোরের সাবেক সভাপতি ফকির শওকত, সম্পাদক আহসান কবীর, সাবেক সম্পাদক এসএম তৌহিদুর রহমান, বেনাপোল প্রেস ক্লাবের সভাপতি মহসিন মিলন, যশোর সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন বিপুল, সাবেক ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ বিপুল, ওয়ার্কার্স পার্টির (মার্কসবাদী) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক জিল্লুর রহমান ভিটু, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বুলু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান বিপু, ওয়ার্ড কাউন্সিলর জাহিদ হোসেন মিলন, সাবেক কাউন্সিলর মুস্তাফিজুর রহমান মোস্তা, শহর আওয়ামী লীগ নেতা মুজিবুর রহমান, মিজানুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের রবিউল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসাদুজামান মিঠু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোস্তফা আমির ফয়সাল, যুবলীগ নেতা তৌহিদ চাকলাদার ফন্টু, জেলা ছাত্রদলের সভাপতি রাজিদুর রহমান সাগর, আমিনিয়া আলিয়া মাদরাসা উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম প্রমুখ।

এদিকে, মিজানুর রহমান তোতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন বিপুল, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন ও সম্পাদক আহসান কবীর, যশোর সংবাদপত্র পরিষদের সভাপতি একরাম-উদ-দৌল্লা ও সাধারণ সম্পাদক মবিনুল ইসলাম মবিন, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি এম.আইউব ও সাধারণ সম্পাদক আকরামুজ্জামান, যশোর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারাজী আহম্মেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচআর তুহিন। বেনাপোল প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মহসিন মিলন, সাধারন সম্পাদক এম আর  রহমান রাশু, বার্তাকন্ঠ পরিবারের ভারপ্রাপ্ত সম্পাদক  রোকনুজ্জামান রিপন।

এছাড়া প্রেসক্লাবের সাবেক এই শীর্ষ নেতার মৃত্যুতে প্রেসক্লাব ভবনে কালো পতাকা উত্তোলন এবং শোকবই খোলা হয়েছে।

মিজানুর রহমান তোতা ১৯৫৭ সালের ৩০ ডিসেম্বর ঝিনাইদহ সদর উপজেলার হরিপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি যশোর শহরের পালবাড়ি এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার সকালে যশোর জেনারেল হাসপাতালে করোনা ইউনেটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এর আগে মস্তিষ্কে রক্তক্ষরণ হয় তার।

জানা যায়, জুন মাসের শেষ সপ্তাহে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। করোনার উপসর্গ থাকায় নমুনা পরীক্ষা করা হয়। ফলাফল নেগেটিভ আসে। এর কয়েকদিনের মাথায় দ্বিতীয় বারের মতো তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়। সেই দিন তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় । এরপর কোভিড-১৯ রোগী বলে শনাক্ত হন। এরপর তাকে যশোর জেনারেল হাসপাতালের করোনা রেড জোনে পাঠানো হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা দেওয়া হয়। শেষ দিকে তার করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছিল। একপর্যায়ে ঘণ্টায় দুই-তিন লিটার অক্সিজেন চলছিল তার শরীরে। কিন্তু করোনা রেড জোন থেকে বের করে স্ট্রোকের চিকিৎসা করা সম্ভব হয়নি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে মারা যান।

জনপ্রিয়

কুষ্টিয়ায় হেযবুত তওহীদের জনসভা অনুষ্ঠিত

সাংবাদিক মিজানুর রহমান তোতার দাফন সম্পন্ন, শোক প্রস্তাব

প্রকাশের সময় : ১০:৩২:০১ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১