মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ঈদের দিন পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

চট্টগ্রাম ব্যুরো।।ঈদুল আজহার শুভেচ্ছা বিনিময়ে পার্বত্য চট্টগ্রামের দুই সেনা ক্যাম্প পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সেনাবাহিনী প্রধান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি রিজিয়নের ধূপশীল আর্মি ক্যাম্প ও বান্দরবান রিজিয়নের রুমা জোন পরিদর্শন করেন।

সেনাপ্রধান ধূপশীল আর্মি ক্যাম্পে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ২৪ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) মেজর জেনারেল মো. সাইফুল আবেদীন।

এ সময় দুই ক্যাম্পের সব সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন জেনারেল শফিউদ্দিন।

আইএসপিআর আরো জানায়, শুভেচ্ছা বিনিময় কালে জেনারেল শফিউদ্দিন পার্বত্য চট্টগ্রামের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি করোনার কারণে সৃষ্ট চলমান সংকট মোকাবিলায় সকল পদবীর সেনাসদস্যদেরকে সরকার প্রদত্ত বিধি-নিষেধ যথাযথভাবে পালনে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

পরিদর্শনকালে জিওসি ২৪ পদাতিক ডিভিশন ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাঙ্গামাটি রিজিয়ন ও রুমা জোনের অন্যান্য সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

ঈদের দিন পার্বত্য চট্টগ্রামের সেনা ক্যাম্প পরিদর্শন সেনা প্রধানের

প্রকাশের সময় : ০৭:১৮:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জুলাই ২০২১