মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

১৭ মাস পর মার্কিনীদের জন্য সীমান্ত খুলে দিলো কানাডা

আন্তর্জাতিক ডেস্ক ।।

সংক্রমণ কিছুটা কমে আসায় ১৭ মাস পর যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য সীমান্ত খুলে দিয়েছে কানাডা। এখন থেকে ভ্রমণ, শপিং কিংবা অবকাশ যাপনে দেশটিতে যেতে পারবেন মার্কিনীরা।

বার্তা সংস্থা এপি জানায়, স্থানীয় সময় সোমবার (৯ আগস্ট) সকাল অর্থাৎ বাংলাদেশ সময় সোমবার মধ্যরাত থেকে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নেয়া হয়। দেশটিতে প্রবেশের আগে ‘অ্যারাইভকান’ অ্যাপসে ঢুকে ভ্রমনকারীর সব তথ্য নথিভুক্ত করতে হবে।

টিকা গ্রহণ এবং ৭২ ঘণ্টার মধ্যে করোনার নেগেটিভ সনদ প্রদর্শন সাপেক্ষেই জাস্টিন ট্রুডোর দেশে প্রবেশের সুযোগ মিলবে।

নিষেধাজ্ঞা তুলে নেয়ার প্রথমদিনই ব্রিটিশ কলাম্বিয়া সীমান্তের হোয়াইট রক ক্রসিংয়ে কানাডাগামী প্রচুর মার্কিনী ভিড় করেন। অবশ্য, এখনও কানাডা এবং লাতিন আমেরিকার দেশগুলোর জন্য সীমান্ত বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। বাইডেন প্রশাসন বলছে, ২১ আগস্ট পর্যন্ত সব কানাডীয়র জন্য অপ্রয়োজনীয় ভ্রমনে নিষেধাজ্ঞা বহাল থাকছে।

হোয়াইট হাউজ সূত্র বলছে, ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেয়ার পক্ষে প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রে আসতে বিদেশি ভ্রমনকারীদের অবশ্যই করোনার টিকা নিতে হবে।

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

১৭ মাস পর মার্কিনীদের জন্য সীমান্ত খুলে দিলো কানাডা

প্রকাশের সময় : ০২:৪৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ অগাস্ট ২০২১