সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ফুলচাষিদের প্রণোদনা ঋণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

নজরুল ইসলাম।।বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১ তম জন্মবার্ষিকী উপলক্ষে ফুলের রাজধানী খ্যাত যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালী এলাকায় কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ফুল চাষীদের মাঝে ৭৭ লাখ টাকার প্রণোদনা ঋণ বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ফুল কানন পানিসারায় বাংলাদেশ-আমেরিকা সৌহার্দ্য ফুল বিপণন কেন্দ্রে আনুষ্ঠানিকভাবে এই ঋণ বিতরণ উদ্বোধন করেন স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেন, ফুল ভালোবাসার প্রতীক, শ্রদ্ধার প্রতীক, একটি পবিত্র বস্তু। এই পবিত্র বস্তু উৎপাদনকারী ফুলচাষীদের মাঝে ঋণ বিতরণ করতে পারে নিজেকে ধন্য মনে করছি। তিনি ফুলচাষিদের ভূয়সী প্রশংসা করে বলেন, এই অঞ্চলের ফুলচাষিদের কারণে গদখালী, ঝিকরগাছা ও যশোর সারাদেশে পরিচিত লাভ করেছে।

পাশাপাশি বিশ্ব দরবারে এই অঞ্চলের ফুল আজ আমাদেরকে নতুনভাবে পরিচিত করছে। প্রতিমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ও সাহসী পদক্ষেপে দেশ আজ উন্নয়নের কাতারে পৌঁছেছে। উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের আয়োজনে জেলা প্রশাসক তজিমুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন যশোর-২ আসনের সংসদ সদস্য ডা. নাসির উদ্দীন, বিআরডিবির সম্প্রসারণ বিভাগের যুগ্ম পরিচালক কৃষিবিদ আব্দুল কাদের ও উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের যশোরের উপ-পরিচালক কামরুজ্জামান, ফুলের জনক শের আলী সরদার ও ফুলচাষী আবুল হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বি এম কামরুজ্জামান। অনুষ্ঠানে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ ৭৮ জন ফুলচাষিকে ৭৭ লাখ টাকার এই প্রণোদনার ঋণ প্রদানের ঘোষণা করা হয়। ফুলচাষিদের শতকরা চার টাকা হারে এই ঋণের লভ্যাংশ পরিশোধ করতে হবে।

বিএনপি বিশ্বাস করে দেশের উন্নয়ন করতে হলে নারী- পুরুষ সবার সমান অংশগ্রহণ প্রয়োজন

ফুলচাষিদের প্রণোদনা ঋণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

প্রকাশের সময় : ১০:৪৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অগাস্ট ২০২১