শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৪ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিজিবি’র মহাপরিচালকের মহেশপুর সীমান্ত পরিদর্শন

মহেশপুর প্রতিনিধি।।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর মহাপরিচালক মেজর জেনারেল সাফিনুল ইসলাম বিজিবিএম (বার) গত বুধবার দিনব্যাপী ৫৮ বিজিবি’র ব্যাটালিয়ন সদরসহ মহেশপুর সীমান্ত পরিদর্শন করেন।

৫৮ বিজিবি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, বুধবার সকালে হেলিকপ্টার যোগে মহাপরিচালক মহোদয় ৫৮ বিজিবির ব্যাটালিয়নে আসেন। এ সময় তিনি বিজিবি’র বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি মহেশপুর সীমান্তের পোলিয়ানপুর বিওপিতে বিজিবি’র সকল স্তরের সদস্যদের সাথে কুশলাদি ও মতবিনিময় করেন এবং সৈনিকদের সাথে মধ্যাহ্নভোজে অংশ নেন।

এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বিজিবি’র অতিরিক্ত মহাপরিচালক বেনজীর আহম্মেদ, বিজিবিএমএস, অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মশিউর রহমান, এনডিসিপিএসসি, যশোর রিজিয়ন কমান্ডার কর্নেল মহিউদ্দিন মো. জাভেদ, কুষ্টিয়া সেক্টর কমান্ডার লে. কর্নেল আরেফুর রহমান এসপিপি, ৫৮ বিজিবি’র অধিনায়ক লে. কর্নেল কামরুল আহসানসহ অন্যান্য অফিসারগণ। পরিদর্শনকালে তিনি মহেশপুর সীমান্তের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন। রাস্তাঘাটসহ বিজিবি’র টহলের নানা বিষয়ে অবগত হন। কর্মব্যস্ত দিন পার করে বিকেলে তিনি মহেশপুর ত্যাগ করেন।

জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

বিজিবি’র মহাপরিচালকের মহেশপুর সীমান্ত পরিদর্শন

প্রকাশের সময় : ১০:২৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অগাস্ট ২০২১