শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিজয়ের নতুন সিনেমা: ১২০ কোটি রুপি পারিশ্রমিক

তামিল সুপারস্টার থালাপাতি বিজয়

বিনোদন ডেস্ক ।।

তামিল সুপারস্টার থালাপাতি বিজয়। সমগ্র ভারতে তার জনপ্রিয়তা বলিউড নায়কদেরও হারা মানায়। তার জনপ্রিয়তা আন্তর্জাতিক অঙ্গনেও। তিনি এখন ৬৫তম সিনেমা ‘বিস্ট’-এর শুটিং নিয়ে ব্যস্ত। এই শুটিংয়েই মাঝেই খবর এলো তার ৬৬তম সিনেমার। আর নতুন সিনেমায় বিজয়ের পারিশ্রমিক নিয়েও জোর গুঞ্জন সিনেপাড়ায়।

টাইমস অব ইন্ডিয়া, বলিউড বাবলসহ একাধিক সংবাদমাধ্যমের খবর, ‘মহর্ষি’ পরিচালক বামশি পেডিপল্লি থালাপতি বিজয়ের সঙ্গে বেশ কয়েক মাস ধরে নতুন সিনেমা নিয়ে আলোচনা করছেন। সেটিই হতে চলেছে বিজয়ের ৬৬তম সিনেমা। এ খবর সংগীতশিল্পী কৃশ নিশ্চিত করলেও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এ ব্যাপারে সামাজিক পাতায় একটি পোস্ট করলেও পরে তা মুছে দেন ওই সংগীতশিল্পী।

নতুন খবর হলো, বিজয় নিশ্চিত করেছেন ‘থালাপতি ৬৬’ পরিচালনা করবেন বামশি পেডিপল্লি এবং প্রযোজনা করবেন দিল রাজু। গুঞ্জন চাউর, তামিল-তেলেগু ভাষার এ সিনেমায় চুক্তি সেরেছেন বিজয় এবং যে অঙ্কের পারিশ্রমিক নিচ্ছেন, তা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সর্বোচ্চ। যদি এ খবর বিশ্বাস করেন, তবে থালাপতি বিজয় তার ৬৬তম সিনেমার জন্য পারিশ্রমিক নিচ্ছেন ১২০ কোটি রুপি।

এদিকে, তেলেগু সিনেমায় অভিষেকেরও জোর গুঞ্জন রয়েছে থালাপাতির। শোনা যাচ্ছে, বিজয়ের ৬৭তম সিনেমাও প্রযোজনা করবেন দিল রাজু। আর এ সিনেমা পরিচালনা করবেন তরুণ নির্মাতা দেশিং পেরিয়াসামি।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

বিজয়ের নতুন সিনেমা: ১২০ কোটি রুপি পারিশ্রমিক

প্রকাশের সময় : ০৩:৪৪:০৫ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১