বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ১৩ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সরকার এত টাকা খরচ করেও দুর্নামের ভাগিদার হচ্ছে: কাদের

ওবায়দুল কাদের। ফাইল ছবি

স্টাফ রিপোর্টার ।।

সরকার এত টাকা খরচ করছে, তবুও দুর্নামের ভাগিদার হতে হচ্ছে, মন্তব্য করে সড়ক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের প্রকল্প পরিচালকদের কাছে জানতে চেয়েছেন, গাজীপুর-এলেঙ্গা সড়কের কাজ কেন শেষ হচ্ছে না?

রোববার (২২ আগস্ট) এসএএসইসি সংযোগ সড়ক প্রকল্পের চুক্তিসাক্ষর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই জবাবদিহিতা চান মন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী যেভাবে বলবেন সেভাবে করতে হবে। সময়মত কাজ করতে হবে। শুধু ভিডিও প্রেজেন্টেশন করলেই হবে না। প্রয়োজনে প্রকল্প পরিচালকও পরিবর্তন করতে হবে।

এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু ও হাটিকুমরুল ইন্টারসেকশন দুই প্রকল্পের জন্য আজ চুক্তি সই হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৬৬২ কোটি টাকা। ৩ বছরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ওবায়দুল কাদের।

জনপ্রিয়

বেনাপোল হাইস্কুলের শীক্ষার্থীদের খেলার মাঠকে ঈদগাহ করার চক্রান্ত রুখে দিবে জনতা

সরকার এত টাকা খরচ করেও দুর্নামের ভাগিদার হচ্ছে: কাদের

প্রকাশের সময় : ০৩:৫৮:০০ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১