মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ২৮ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বালিয়াকান্দিতে ভ্যান খাদে পড়ে শিশুর মৃত্যু

মেহেদী হাসান রাজু, রাজবাড়ী।। 
 রাজবাড়ীর বালিয়াকান্দিতে ভগ্নিপতির ভ্যান পিছলে সড়কের পাশে পড়ে মিজানুর রহমান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালমারা গ্রামের আব্দুর রহিম মন্ডলের ছেলে।
মঙ্গলবার (১৯ অক্টোবর)  দুপুর সাড়ে ১২ টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামে পাকা রাস্তা থেকে পিছলে ভ্যান পাশে পড়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মিজানুর রহমান, বোন প্রিয়া খাতুন, ভগ্নিপতি শামীম ভ্যানযোগে নারুয়া ইউনিয়নের মধুপুর গ্রামের জৈনক কবিরাজ ওমর ফারুকের বাড়ী থেকে নিজ বাড়ী ফেরার পথে গড়াই নদী দেখতে যায়।
সোনাকান্দর গ্রামে ভ্যানের সামনের চাকা পিচলে গেলে বোন ও ভ্যান চালক ভগ্নিপতি শামীম ভ্যান সহ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে মিজানুর রহমান গুরুতর আহত হয়।
স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিজানুর রহমানকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার ওসি তারিকুজ্জামান বলেন, বিষয়টি জানতে পরছি। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
  বার্তাকণ্ঠ /এন
জনপ্রিয়

যশোর-১ আসনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে তৃপ্তি -হাসান ঐক্যবদ্ধ

বালিয়াকান্দিতে ভ্যান খাদে পড়ে শিশুর মৃত্যু

প্রকাশের সময় : ০৫:৩৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ অক্টোবর ২০২১