শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ২৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সরকার প্রতিবাদ না করায় সীমান্তে পাখির মতো  মানুষ হত্যা করছে বিএসএফ — টুকু

মোস্তাফিজুর রহমান, লালমনিরহাট।। 

সীমান্তে নির্বিচারে পাখির মতো মানুষ হত্যা করা হলেও সরকার এর প্রতিবাদ না করায় অরক্ষিত হয়ে উঠেছে দেশের সব সীমান্ত । ভোটারবিহীন সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারনেই ভারতের বিএসএফ এমন আসকারা পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি ।
দেশের সীমান্ত এলাকায় অব্যাহতভাবে বাংলাদেশীদের হত্যার প্রতিবাদে লালমনিরহাট বিএনপি প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধনের আয়োজন কর।
বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরে জেলার কালিগঞ্জ উপজেলার বলাইরহাট বাজারে এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
টুকু বলেন, সরকারের দুর্বল পররাষ্ট্র নীতির কারনেই সীমান্তে পাখির মতো মানুষ হত্যা করছে ভারত। অনেক দেশের সাথে সীমান্ত থাকলেও সেখানে ভারতীয় সীমান্তরক্ষাী বাহিনী গুলি চালাতে সাহস পায় না । কিন্তু বাংলাদেশ সরকারের তোষামোদীর রাজনীতির কারনেই এদেশের সীমান্তে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করছে বিএসএফ ।
মানববন্ধনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু ও চেয়ারপার্সনের উপদেষ্টা শিমুল বিশ্বাস, জেলা বিএনপির সহ সভাপতি রোকন উদ্দিন বাবুল, গোড়ল বিএনপির আহবায়ক গজর উদ্দিন পাটোয়ারি সহ স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
মানববন্ধনে নিহত ইদ্রিস আলীর ভাই একরামুল হকসহ এলাকার অনেকেই বক্তব্য রাখেন। এসময় বক্তারা বলেন, সীমান্তে গুলিতে নিহতের ৭ দিন পেরিয়ে গেলেও পরিবারের কাছে এখনো লাশ ফেরত দেয়নি বিএসএফ। অবিলম্বে লাশ ফেরতের দাবি জানান তারা। এ মানববন্ধনে বিএনপির কয়েক হাজার নেতাকর্মী অংশ নেয়।
উল্লেখ্য গত ১২ নভেম্বর ভোরে জেলার কালীগঞ্জ উপজেলার বুড়িরহাট সীমান্তের ৯১৭ নম্বর মেইন পিলারের ৫ নম্বর সাব পিলারের কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হন। এসময় প্রকাশ রায় নামে এক ভারতীয় নাগরীক নিহত হয়। পরে লাশ টেনে হেঁচড়ে নিয়ে যায় বিএসএফ।
নিহতরা হলেন- কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি মালগড়া গ্রামের আলতাব মিয়ার ছেলে আসাদুজ্জামান ভাষানি (৪০) ও একই এলাকার মোসলেম উদ্দিনের ছেলে ইদরিস আলী (৪২)।লালমনিরহাট ১৫ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তেীহিদ জানান, বি এস এফ এর গুলিতে বাংলাদেশী ২ যুবক নিহতের ঘটনায় প্রতিবাদ পএ পাঠানো হয়েছে কিন্তু বিএসএফ এ ব্যাপারে কোন সাড়া দেয়নি ।
এদিকে মানববন্ধন শেষে নিহত দুই পরিবারের স্বজনদের হাতে নগদ ৫০ হাজার টাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে প্রদান করা হয় ।
 বার্তাকণ্ঠ /এন
জনপ্রিয়

রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সামনে অনশনে গণঅধিকারের প্রার্থী

সরকার প্রতিবাদ না করায় সীমান্তে পাখির মতো  মানুষ হত্যা করছে বিএসএফ — টুকু

প্রকাশের সময় : ০৬:১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ নভেম্বর ২০২১