বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

খেলার মাঠে পাকিস্তানের জয়ে আনন্দ করে, তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর : তথ্যমন্ত্রী

ফাইল ছবি

ডেস্ক রিপোর্ট।।

থ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহ্‌মুদ বলেছেন, দেশের মাটিতে খেলা সত্ত্বেও যারা মাঠে পাকিস্তানের জাতীয় পতাকা ওড়াচ্ছে কিংবা পাকিস্তানের জয়ে আনন্দ প্রকাশ করছে, তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর। এদের পূর্বপুরুষরা দেশের স্বাধীনতা চায়নি। এদের চিহ্নিত করে মূলোৎপাটন করতে হবে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে শঙ্কর মঠ ও মিশনের শতবর্ষ উপলক্ষে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে গতকাল শনিবার ড. হাছান মাহ্‌মুদ এসব কথা বলেন।

তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেন ধর্ম যার যার এ দেশ সবার। কিন্তু দুর্গাপূজায় দেশের ৮-১০টি মন্দিরে হামলা হলো, বাড়িঘরে হামলা চলল। সেই সাত সমুদ্র দূরের লন্ডনে বসে এ হামলার পরিকল্পনা করা হয়। চট্টগ্রামের জেএম সেন হলের ব্যানার ছেঁড়া হলো, আমি সঙ্গে সঙ্গে ঢাকা থেকে চট্টগ্রামে এসে সেখানে ছুটে গেছি। পীরগঞ্জে বাড়িঘরে হামলা-ভাঙচুর হলো, আমি পরদিনই সেখানে ছুটে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এসব করেছি আমি। সরকার এসব হামলাকারীকে শক্ত হাতে প্রতিরোধ করেছে।

বার্তাকণ্ঠ/এন

জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

খেলার মাঠে পাকিস্তানের জয়ে আনন্দ করে, তারা স্বাধীনতাবিরোধীদের বংশধর : তথ্যমন্ত্রী

প্রকাশের সময় : ০৪:৪৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২১ নভেম্বর ২০২১