
বিনোদন ডেস্ক ।।
নেটদুনিয়ায় প্রায়ই পোশাকের জেরে নায়িকাদের ট্রোল হতে হয়। কখনও পোশাকের ডিজাইনের জন্য, কখনও বা ওয়ার্ড্রোব ম্যালফাংশন, কোনো কিছুই বাদ যায় না। বি টাউনে বিয়ের মৌশুম। নেটপাড়ায় এবারে ভাইরাল আদিত্য শীল এবং অনুষ্কা রঞ্জনের বিয়ের ছবি। কিন্তু তার চেয়েও ভাইরাল অনুষ্কার বান্ধবী আলিয়া ভাটের ব্লাউজ।
বন্ধবী বলে কথা! এই বিয়েতে তাই বিশেষ অতিথি ছিলেন আলিয়া। এসেছিলেন সেজেগুজেই। তবে সঙ্গীত সন্ধ্যাতেই যত বিপত্তি। এই দিন আলিয়া পরেছিলেন বেবি পিঙ্কের ওপর নিওন সবুজ মোটিফের লেহেঙ্গা।
যার ব্লাউজের কারণেই দিন শেষে ব্যাপক ট্রোল হতে হয়েছে আলিয়াকে।
ব্লাউজের ডিজাইন দেখেই নেটিজেনদের প্রশ্ন, ব্লাউজ কি তবে উলটো করে পরে ফেলেছেন আলিয়া? এই পোশাকটিকে ‘ফ্যাশন ডিজাস্টার’ বলেও উল্লেখ করেছেন অনেকে।
যদিও এ ব্যাপারে একেবারে নির্বিকার ছিলেন আলিয়া।এদিকে আলিয়ার এই ট্রোলের কারণে কি চাপা পড়ে গেল আদিত্য-অনুষ্কার বিয়ের রোশনাই? মোটেই না।
সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ছবিতেই দেখা গেছে, কেমন জাকজমক ছিল বিয়ের আয়োজন। অনুস্কা-আদিত্যর সম্পর্ক যে কতটা মিষ্টি-মধূর আর খুনসুটিময় সেটিও কিন্তু ধরা পড়েছে ফটোগ্রাফারের লেন্সে।
সূত্র: সংবাদ প্রতিদিন
নিজস্ব সংবাদদাতা 







































