শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

নিরবের বিপরীতে কলকাতার নায়িকা-সাংসদ মিমি চক্রবর্তী

সংগৃহীত ছবি

ঢাকার জনপ্রিয় নায়ক নিরব আর কলকাতার নায়িকা ও সাংসদ মিমি চক্রবর্তী। এবার এই দু’জনকে দেখা যাবে এক ফ্রেমে।

তবে মজার বিষয় হলো, সিনেমায় নয়, তারা কাজ করেছেন মিউজিক ভিডিওতে। আরফিন রুমির গাওয়া গান ‌‘তুই আর আমি’তে মডেল হয়েছেন। কৌশিক হোসেন তাপস ফিচারিং এ গানটির কথাগুলো এমন- ‌তুই আর আমি, চল করি পাগলামী/ হয় হোক বদনামি, পৃথিবী দেখুক/ হোক প্রেমেরই জয়, করি না তো ভয়/ যদি হয় ভুল হোক, এভাবে চলুক।

এটি ‘গান বাংলা’ টিভি  ৮ম প্রতিষ্ঠাবার্ষিকীর মঞ্চে তাপস ও রুমি গেয়েছিলেন। গতকাল (২০ ডিসেম্বর) মধ্যরাতে এর টিজার অবমুক্ত করেছে টিএম রেকর্ডস।

তারা জানায়, এর ভিডিওটি দেশের বাইরে ধারণ করা হয়েছে। আর গানটির মাধ্যমে প্রথমবারের মতো বাংলাদেশের এমন প্রজেক্টে যুক্ত হলেন টলিউডের জনপ্রিয় নায়িকা মিমি।

৩৩ সেকেন্ডের ‘তুই আর আমি’র টিজারে রোমান্টিক মুডে দেখা গেছে নিরব ও মিমিকে। এর ভিডিওটি পরিচালনা করেছেন কলকাতার খ্যাতনামা নির্মাতা ও নৃত্যশিল্পী বাবা যাদব। শিগগিরই পুরো গানটি অবমুক্ত হবে।

জনপ্রিয়

যশোরে দ্রুত বিচার মামলার আসামি রুবেল ইয়াবাসহ গ্রেপ্তার

নিরবের বিপরীতে কলকাতার নায়িকা-সাংসদ মিমি চক্রবর্তী

প্রকাশের সময় : ০২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ ডিসেম্বর ২০২১