মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না: ফখরুল

ছবি: প্রতিনিধি

সব ব্যর্থতার দায় এই সরকারকে নিতে হবে ইসির ব্যার্থতা, সুষ্ঠ নির্বাচনের ব্যার্থতা, দেশ পরিচালনার ব্যার্থতা অভিযোগ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আওয়ামী লীগ সরকার কোনভাবে এই ব্যার্থতার দায় এড়াতে পারে না।
সার্চ কমিটি আমাদের কাছে গ্রহণযোগ্য নয় উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বলেন, সার্চ কমিটি সম্পর্কে কোনো আগ্রহ নেই। শুধু সার্চ কমিটি নয় নির্বাচন কমিশন গঠনের বিষয়েও কোনো প্রক্রিয়াতেই আমরা থাকবো না। আওয়ামী লীগ সরকারের অধিনে কোনো নির্বাচন সুষ্ঠ হতে পারে না, এটা পরিক্ষিত সত্য।
রোববার (১৩ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টায় শহরের কালিবাড়িতে নিজ বাসভবনে মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সার্চ কমিটিতে অংশ না নিলে মামলা হতে পারে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, তাদের আইন সম্পর্কে কোনো ধারণাই নেই। রাজনৈতিক দলের সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে কোনো বাধ্যবাধকতা থাকতে পারে না।
এ সময় মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ, আল মামুন আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ফয়সাল আমিন, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম শরিফ ও বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা।
জনপ্রিয়

পেশাদারিত্বের বিষয়ে সাংবাদিকদের আপসহীন হতে হবে: তথ্য উপদেষ্টা

দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না: ফখরুল

প্রকাশের সময় : ০৫:৩২:৪১ অপরাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২