মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরবনে ধারনকৃত জনপ্রীয় ‘ইত্যাদি’ অনুষ্ঠান আজ

ঢাকা ব্যুরো।।  সুন্দরবনে এত বড় আয়োজনে কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল এটিই প্রথম| এটি সম্ভব হয়েছিল, কারণ অনুষ্ঠানটির নাম ‘ইত্যাদি’| আজ রাত ৮টা ৪৫ মিনিটে প্রচার হবে সাতক্ষীরা জেলার শ্যামনগরে নির্মিত পর্ব| অনুষ্ঠানটি বিশ্ব ঐতিহ্যের সর্ববৃহত্ ম্যানগ্রোভ বনভূমি সুন্দরবনের কোলে নির্মিত আকাশলীনা পর্যটন কেন্দ্রে ধারণ করা হয়| পেছনে সুন্দরবন, আর মাঝখানে নদীর উপর গোলপাতায় সজ্জিত মঞ্চ, সামনে নানান আকৃতির শত শত নৌকা| জোয়ার ভাটায় কখনও ভাসমান, কখনওবা পানি নেমে যাওয়ায় চরে আটকে যাওয়া নৌকায় হাজার হাজার দর্শক নিয়ে প্রশংসিত এই বিশেষ পর্বটি ধারণ করা হয়েছিল ২০১৭ সালের মার্চ মাসে| উল্লেখ্য এই প্রথম টেলিভিশনের কোন অনুষ্ঠানে কয়েক হাজার দর্শক নৌকায় বসে অনুষ্ঠান উপভোগ করেন|

বিষয় বৈচিত্রে ভরপুর ইত্যাদির এই পর্বে ছিল বেশ কিছু মানবিক ও শিক্ষামূলক প্রতিবেদন| সাতক্ষীরা ও সুন্দরবনের ইতিহাস, ঐতিহ্য ও পর্যটন শিল্পের অপার সম্ভাবনা নিয়ে ছিল তিনটি তথ্যসমৃদ্ধ প্রতিবেদন| ইজি বাইকের ভয়াবহ স্কার্ফ দুর্ঘটনা নিয়ে রয়েছে একটি সচেতনতামূলক প্রতিবেদন| মুক্তাগাছা উপজেলার নিভৃত পল্লীতে তিন বিদেশী নাগরিকের প্রতিষ্ঠিত একটি কৃষি খামারের উপর রয়েছে একটি ব্যতিক্রমধর্মী প্রতিবেদন| যারা এই খামারে উত্পাদিত ফসল এবং গবাদি পশুর মাধ্যমে উপার্জিত অর্থ দিয়ে গ্রামে অনেক সেবামূলক কর্মকাণ্ডও পরিচালনা করছে|

উল্লেখ্য, আউটডোর এবং ঢাকার বাইরে এমন বিশেষ লোকেশনে ইত্যাদি অনুষ্ঠান নির্মাণের পর অন্য একাধিক চ্যানেল এর অনুকরণ করতে গেলেও তারা খুব একটা সফল হননি|

জনপ্রিয়

যশোরে ইয়াবাসহ নারী আটক

সুন্দরবনে ধারনকৃত জনপ্রীয় ‘ইত্যাদি’ অনুষ্ঠান আজ

প্রকাশের সময় : ০৫:৫১:২২ অপরাহ্ন, শুক্রবার, ৪ মার্চ ২০২২