শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই ) সকাল ১২ টার দিকে উপজেলার ৭নং বেতাগী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের ৬নং ওয়ার্ডের তিনসৌদিয়া এলাকার পূর্ব পাড়া গ্রামের মাহবুব আলমের মেয়ে লাবিবা (৫) ও তার ভাই সৈয়দুল আলমের ছেলে মো. আলিফ (৫)। লাবিবা ও আলিফ সম্পর্কে আপন চাচাতো ভাইবোন।
পারিবারিক সূত্রে জানা যায়, সকালে খাওয়া শেষে তারা দু’জন বাড়ির উঠোনে খেলা করছিল। খেলা করার সময় সবার অগোচরে পাশের পুকুরে পড়ে ডুবে যায় আলিফ ও লাবিবা। পরে তাদের অনেকটা সময় না দেখে খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। একপর্যায়ে পুকুরের পানিতে তাদের ভাসতে দেখে। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. দেব প্রসাদ চক্রবর্তী বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই পানিতে ডুবে শিশু দু’টির মৃত্যু হয়।
রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব মিল্কি বলেন, দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পোঁছেছি। মৃত দুই শিশুর মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।
জনপ্রিয়

স্ত্রীর আত্মহত্যা পর যা বললেন অভিনেতা আলভী

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

প্রকাশের সময় : ০৬:০৭:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২