সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার 

বাগেরহাটের মোরেলগঞ্জে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জাহাঙ্গীর হাওলাদার(৪০) এর হত্যা মামলার প্রধান আসামি অপর মোটরসাইকেল চালক ফরিদ শেখ(৩৮) ও ফরিদের ছেলে ২ নং আসামি আসিফ শেখকে(২০) গ্রেপ্তার করেছে পুলিশ।
হত্যাকান্ডের ২৪ ঘন্টার মাথায় আজ মঙ্গলবার বেলা ২ টার দিকে খাজুরবাড়িয়া গ্রামের একটি নির্জন বাড়ির মুরগীর খোপের মধ্য হতে ঘাতক ফরিদকে গ্রেপ্তার করে পুলিশ । একই সময় বাগানের মধ্য হতে গ্রেপ্তার করা হয়েছে তার ছেলে আসিফকেও।থানার ওসি (তদন্ত) মো. শাজাহান আহমেদ সহ পুলিশের একটি বড় বহর ওই অভিযানে রয়েছেন। ঘটনাস্থল থেকে থানার এসআই মোশাররফ হোসেন এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে গতকাল সোমবার বেলা ২ টার দিকে মোরেলগঞ্জ সদরের প্রাণিসম্পদ অফিসের সামনে মোটরসাইকেল চালক বারইখালী গ্রামের (নিকারিপাড়া) রশিদ হাওলাদারের ছেলে জাহাঙ্গীর হাওলাদারকে তার ছেলে সাকিবের সামনে ধারাল অস্ত্র দিয়ে কুপিয় হত্যা করে ফরিদ ও তার সহযোগীরা। এসময় জাহাঙ্গীর এর ছেলে সাকিবও(২০) গুরুতর জখম হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জনপ্রিয়

যশোরে গোডাউন থেকে ৭৭ টি আমেরিকান মোটরসাইকেল উদ্ধার, সিলগালা

ছেলের সামনে বাবাকে কুপিয়ে হত্যার আসামি বাবা-ছেলে গ্রেপ্তার 

প্রকাশের সময় : ১০:৫৫:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুলাই ২০২২